কাল জাবির সিনেটে উঠছে ২৯৪ কোটি টাকার বাজেট

২৩ জুন ২০২৩, ০৯:২৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪০তম বার্ষিক সিনেট অধিবেশন। এতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২৯৪ কোটি ১৬ লাখ টাকার মূল বাজেট উত্থাপিত হবে। আগামীকাল শনিবার (২৪ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ অধিবেশন শুরু হবে।

অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য বাজেট উপস্থাপন করবেন। উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এ অধিবেশনে সভাপতিত্ব করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, জাবির ৪০ তম বার্ষিক সিনেট অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের পরিমাণ ২৯৪ কোটি ১৬ লাখ টাকা। গত (২০২২-২৩) অর্থবছরে বাজেট ছিল ২৭৯ কোটি ১৩ লাখ টাকা। সে হিসেবে এবার বাজেটের পরিমাণ বেড়েছে ১৫ কোটি ৩০ হাজার টাকা।

আরও পড়ুন: বাজেটে বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির হার

অধিবেশনে উপাচার্যের অভিভাষণ এবং কোষাধ্যক্ষের উপস্থাপিত বাজেট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে সিনেটররা আলোচনায় অংশগ্রহণ করবেন। 

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬