ঢাবির কার্জন হল এলাকার গাছে ঝুলছিল যুবকের মরদেহ

২৩ জুন ২০২৩, ১১:৪৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ঢাবির কার্জন হল

ঢাবির কার্জন হল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল এলাকার একটি গাছ থেকে মো. রুবেল (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৩ জুন) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

মৃত ওই যুবকের গ্রামের বাড়ি কুমিল্লায়। তার বাবার নাম মৃত রঙ্গিলা। বর্তমানে ওই যুবক অনেকটা ভবঘুরে প্রকৃতির ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বাবা-মায়ের মৃত্যুতে অনেকটা নিঃসঙ্গতা ও মানসিক বিপর্যয় থেকেই ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ জানিয়েছেন, আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি পরীক্ষা শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জেনেছি, বাবা-মায়ের মৃত্যুর কারণে ওই যুবক মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সে বেশিরভাগ সময় নেশাগ্রস্ত থাকতো। আত্মীয়-স্বজন তার খোঁজখবর নিতো না। এসব কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬