ঢাবির অধ্যাপক আবুল বারকাতকে রাইজিং সান সম্মাননা দিল জাপান

২৩ জুন ২০২৩, ১১:৩৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারকাতকে ‘দ্যা অর্ডার অফ রাইজিং সান, গোল্ড রেস উইথ নেক রিবন’ সম্মাননা দিয়েছে জাপান। বৃহস্পতিবার (২২ জুন) ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির বাসভবনে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত। একাডেমিক ক্ষেত্রে জাপানি অধ্যয়নের শক্তিশালী ভিত্তি স্থাপনে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে জাপান সরকার এ সম্মাননা দিয়েছে। জাপানিজ স্টাডিজ বিভাগ খোলায় অধ্যাপক বারকাতকে কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, বর্ণাঢ্য কর্মজীবনে অধ্যাপক বারকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৪১ বছরের কর্মজীবনে  তেমনই একটি ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা।

তিনি বলেছন, ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে আবুল বারকাত ১৯৯৪ সাল থেকে জাপানের ওডিএ প্রকল্প এবং জাপানের অর্থনীতির সঙ্গে যুক্ত অসংখ্য বক্তৃতা দিয়েছেন, সমীক্ষা চালিয়েছেন এবং মূল্যায়ন প্রতিবেদন, প্রকাশনা বের করেছেন। তিনি ২০১২ সাল থেকে পরিচালক হিসেবে জাপান স্টাডি সেন্টারের (জেএসসি) উন্নয়নে অবদান রেখেছেন।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবে ২০১৪ সালে বাংলাদেশ সফরের সময় ‘জাপান স্টাডি সেন্টার’  পরিচালিত গবেষণা কার্যক্রমকে জোরদার করার অঙ্গীকার করেছিল। ২০১৮ সালে স্টাডি সেন্টারকে বিভাগে উন্নীত করা হয়। এতে জাপানিজ স্টাডিজের ছাত্ররা স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারছেণ।

২০২২ সালের ৩ নভেম্বর অধ্যাপক বারকাতকে জাপান সরকার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বিভাগের চেয়ারম্যান আবদুল্লাহ-আল-মামুনও উপস্থিত ছিলেন।

নজরুল বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬