ঢাবিতে নিরাপত্তার জন্য ‘ইউনিভার্সিটি পুলিশিং সিস্টেম’ চালুর প্রস্তাব

২১ জুন ২০২৩, ০৮:৩৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের নিরাপত্তার জন্য নিজস্ব পুলিশ বাহিনী গঠনের প্রস্তাব উঠেছে সিনেটের বার্ষিক অধিবেশনে। আজ বুধবার (২১ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এ প্রস্তাব করেন। পরবর্তীতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানও একই প্রস্তাব রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পুলিশ বাহিনী করা উচিত। উন্নত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পুলিশ রয়েছে। আমরা যদি সেটি করতে পারি, তাহলে আমাদের সিকিউরিটি বৃদ্ধি পাবে। এছাড়াও, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলো বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আনার প্রস্তাব রাখেন তিনি।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ইউনিভার্সিটি পুলিশিং সিস্টেম খুবই জরুরি। এটি একটি সময়ের দাবি। আজকের এই সিনেটে আমি এ দাবি উত্থাপন করছি।

বার্ষিক সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ১৫ জুন ৯১৩ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার বাজেট উপস্থাপন করেন।

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।

১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬