জাবিতে ঈদের ছুটি ১০ দিন, খোলা থাকছে আবাসিক হল

১৮ জুন ২০২৩, ০৪:৩৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ জুন থেকে এই ছুটি শুরু হবে, আর শেষ হবে ৫ জুলাই। এ ছুটিতে খোলা থাকছে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। কিন্তু বন্ধ থাকবে হলের ডাইনিংগুলো। অন্যদিকে, অফিস ছুটি থাকবে ২৭ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত।

আজ রবিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস আগামী ২৬ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১০ দিন বন্ধ থাকবে। এছাড়া ২৭ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত মোট ৮ দিন সব রকমের দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।
 
তবে ছুটি চলকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকলেও হলের ডাইনিং বন্ধ থাকবে বলে জানান হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালুকদার।

বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদও ভেরিফিকেশনে বাদ, প্রাথমিকের সহকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
‎ঢাবি ছেড়ে জাবির আইনে ভর্তি, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন না…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যে ৫ অভ্যাসে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিয়েছিলেন সাবেক স্বামী, ৭ দিন প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬