জাবির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের উপস্থিতি ৭৫ শতাংশ: উপাচার্য

১৮ জুন ২০২৩, ১২:০৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে উপস্থিতির হার ৭৫ শতাংশ। রোববার (১৮ জুন) প্রথম শিফটের পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলম এ তথ্য জানান।

পরীক্ষা চলাকালে সকালে সমাজবিজ্ঞান অনুষদ ভবনের কেন্দ্র পরিদর্শন করেন  উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।

উপাচার্য বলেন, দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। পরীক্ষায় উপস্থিতির হার ৭০-৭৫ শতাংশের মতো। পুরো পরীক্ষা শেষ হলে সংখ্যা নিশ্চিত করে করা যাবে।

উপাচার্য বলেন, এ বছর আমরা আবেদনের জন্য জিপিএ বাড়িয়েছি। সেজন্য কিছু আবেদনকারীর সংখ্যা কম হতে পারে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হয়।  পরীক্ষা সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হচ্ছে। নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা চলছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, প্রথম শিফটের পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। বাকি পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন তৎপর রয়েছে বলে জানান তিনি।

বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদও ভেরিফিকেশনে বাদ, প্রাথমিকের সহকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
‎ঢাবি ছেড়ে জাবির আইনে ভর্তি, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন না…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যে ৫ অভ্যাসে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিয়েছিলেন সাবেক স্বামী, ৭ দিন প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬