ছাত্রী ধর্ষণের অভিযোগে জাবির রাকিবকে আজীবন বহিষ্কার

০৯ মে ২০২৩, ১০:০৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ধর্ষণ, প্রতারণা ও শারীরিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (০৮ মে) বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত ছাত্রের নাম রাকিব আহমেদ। তিনি প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের (৪৬ ব্যাচ) শিক্ষার্থী।

ওই সিন্ডিকেট সদস্য বলেন, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ৪৮তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ, প্রতারণা ও শারীরিক নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল তদন্ত করে। সেলের তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে যৌন নিপীড়নের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জাবি ছাত্রের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ভুক্তভোগী ছাত্রী গত বছরের গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের যৌন নীপিড়নবিরোধী সেলে রাকিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

তিনি সেময় জানিয়েছেন, ধর্ষণ, ব্লাকমেইল ও শারীরিক নির্যাতন করা হয়েছে তাকে। ওই ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকাকালীন ব্যক্তিগত মুহুর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েকবার ধর্ষণ করে। এ ছাড়া শারীরিক নির্যাতনও করেছে কয়েকবার।

অভিযুক্ত রাকিব আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence