ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ স্থানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত

২০ এপ্রিল ২০২৩, ০৪:৪৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঈদ-উল-ফিতরের জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সহ আরো চারটি স্থানে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত দুই ধাপে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরো পড়ুন: ঈদ কবে, জানা যাবে শুক্রবার 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদ-উল-ফিতরের দু'টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব হাফেজ নাজীর মাহমুদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় , বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৮ টায় , ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮ টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮ টায় ঈদ-উল- ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, আজিমপুরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল ৮ টায় ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

ট্যাগ: ঢাবি
মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
  • ১৯ এপ্রিল ২০২৬
যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে: গালিবাফ
  • ১৯ এপ্রিল ২০২৬
নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬