সাইকেল চোর ধরিয়ে দিতে রাবিতে পোস্টারিং

২১ ডিসেম্বর ২০২২, ০৫:১৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
রাবি ক্যাম্পাসে পোস্টারিং

রাবি ক্যাম্পাসে পোস্টারিং © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইকেল চুরির ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে বসানো সিসি ক্যামেরা দিয়ে চোর শনাক্ত করতে পারলেও চোর ধরা কিংবা আইনের আওতায় আনতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার তাই সাইকেল চোরকে শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে পোস্টার।

সরজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে, কাজলা গেইট, টুকিটাকি চত্বর, প্যারিস রোড, পরিবহন মার্কেট, শহীদুল্লাহ কলাভবন, সিরাজী ভবনসহ ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগানো হয়েছে এসব পোস্টার। 'চিহ্নিত সাইকেল চোর, এদের ধরিয়ে দিন' পোস্টারে এমনসব লেখা দেখা গেছে। প্রত্যেক পোস্টারে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে চোরের ছবি লাগানো হয়েছে।

পড়াশোনার পাশাপাশি কাজ করে টাকা জমিয়ে সাইকেল কিনেছিলেন বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নূর আলম নেহাল। গত মাসে তার সেই সাইকেলটিও চুরি হয়ে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শুধু আমি না, আরও অনেকেরই সাইকেল চুরি হয়েছে। আমরা প্রক্টর অফিসে সিসি ক্যামেরাতে সাইকেল চোরকে দেখেছি কিন্তু প্রশাসন কিছুই করতে পারছে না। আমরা সাধারণ ছাত্র আমরাও কিছু করতে পারছি না।অনেক কষ্টে সাইকেলটি কিনেছিলাম। এই পোষ্টার টানানোর কারণে যদি চোরকে ধরা যায়। তাহলে হয়তো-বা সাইকেলটি পেয়ে যাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অনেকগুলো সাইকেল চুরি হয়েছে। শিক্ষার্থীদের মতো বেশধারী হয়ে সাইকেলগুলো চুরি করায় চোরকে শনাক্ত করতে আমাদের বেগ পেতে হচ্ছে। এমন চুরির ঘটনা যেনো ক্যাম্পাসে আর না ঘটে সেই জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আমরা পোস্টারিং করেছি। ফলে শিক্ষার্থীরা পোস্টারের ছবির সাথে মিল পেলে বা কাউকে সন্দেহজনক মনে হলে তাকে ধরে আমাদের কাছে সোপর্দ করতে পারবে এবং শিক্ষার্থীরাও সচেতন থাকবে।

শিক্ষা ও গবেষণায় সহযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-বিআইডি…
  • ১৩ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৮ প্রো, সব মডেলেই বাড়বে দাম
  • ১৩ আগস্ট ২০২৬
তথ্য সংগ্রহকারী পদে বিএনপি নেতার স্ত্রী-মেয়ে-ভাতিজা-ভাতিজি …
  • ১৩ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা
  • ১৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ নগরীতে দুপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • ১৩ আগস্ট ২০২৬
নগদ ও সিটিজেনস ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
  • ১৩ আগস্ট ২০২৬