ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের প্রার্থী চূড়ান্ত

১৭ ডিসেম্বর ২০২২, ০৭:২৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটাে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এতে সভাপতি পদে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) নীল দলের অভ্যন্তরীণ বৈঠকে এ প্যানেল চূড়ান্ত করা হয়।

নীল দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আবদুর রহিম বলেন, সহ-সভাপতি পদে অধ্যাপক লাফিফা জামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক একেএম খাদেমুল হক এবং কোষাধ্যক্ষ পদে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমানের নাম চূড়ান্ত করা হয়েছে।

জানতে চাইলে নীল দলের আহবায়ক অধ্যাপক ড. আব্দুস সামাদ বলেন, আমরা অভ্যন্তরীণভাবে প্রার্থী ঠিক করেছি। এখন মনোনয়ন নির্বাচন কমিশনের কাছে জমা দেবে। তারা চূড়ান্ত করলে এটির পূর্ণাঙ্গ তালিকা দেওয়া যাবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬