বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে অঙ্কুর থিয়েটারের নাটক প্রদর্শনী

১৭ ডিসেম্বর ২০২২, ০৫:২৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
মঞ্চনাটক

মঞ্চনাটক © টিডিসি ফটো

শরীয়তপুরের অন্যতম প্রধান বিদ্যাপীঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে অঙ্কুর থিয়াটারের মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চনাটক 'রাইফেল' প্রদর্শিত হয়েছে। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ নাটকটি মঞ্চায়িত হয়। সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশীদ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। 

এরপর কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর প্রদ্যুৎ কুমার দাশ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশীদ। 

আরও পড়ুন:খাতা-কলম-বইয়ের দামে দিশেহারা শিক্ষার্থীরা, ফটোকপিতেও বিপদ

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অলিউর রহমান। আলোচনা সভা শেষেই অঙ্কুর থিয়েটার এর মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চনাটক 'রাইফেল' মঞ্চায়িত হয়। নাটকটি রচনা করেছেন বার্টল্ট ব্রেখট, রূপান্তর করেছেন অমিত চন্দ এবং নির্দেশনা করেছেন অজয় দাস। 

অঙ্কুর থিয়েটারের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বর্তমান প্রজন্মের মাঝে পৌছে দিতে আমরা মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ের একটি খন্ড চিত্রের মাধ্যমে পুরো যুদ্ধের ইতিহাসের পরিসরকে ছুঁয়ে দিতে চেষ্টা করেছি।

দুই সপ্তাহের ব্যবধানে ৩ শিক্ষার্থীর মৃত্যু, চুয়েট সব পুকুরে…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬
ডিস্ট্রিক্ট ক্রেডিট ইন্সপেক্টর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদন ১১…
  • ১৩ আগস্ট ২০২৬