রাবিতে দুই দিনব্যাপী বিজয় চিত্র কর্ম প্রদর্শনী শুরু

১৬ ডিসেম্বর ২০২২, ০৪:৩২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
রাবিতে দুই দিনব্যাপী বিজয় চিত্র কর্ম প্রদর্শনী উদ্বোধন

রাবিতে দুই দিনব্যাপী বিজয় চিত্র কর্ম প্রদর্শনী উদ্বোধন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) রাজশাহী চ্যাপ্টার এবং নবজাগরণ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বিজয় চিত্র কর্ম প্রদর্শনী।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। 

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিপট এবং বিজয় উদযাপনে তরুণ চিত্রশিল্পীদের চিত্রকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে এই আর্ট এক্সিবিশন যা চলবে দুইদিন ব্যাপী। সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত। এ চিত্রকর্ম প্রদর্শনি অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।

আরও পড়ুন: ফারদিনের ঘটনায় র‌্যাব-ডিবির ওপর আস্থা রাখুন: স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণ চিত্রশিল্পীদের তুলিতে আঁকা বিজয় ও মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রকর্ম দেখতে ভিড় করেছিলো অসংখ্য মানুষ। কোলাহলে পরিপূর্ণ হয়ে উঠেছিলো বুদ্ধিজীবী চত্বরের আঙিনা। উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের জন্য মোট ২৫০০০ টাকা আর্থিক পুরষ্কার রয়েছে। 

উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন, জেসিআই রাজশাহী চ্যাপ্টারের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ শাওন এবং নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মো. রাসেল সরকার, ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর এবং নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মনিমুল হক, অধ্যাপক ড. রুকসানা বেগম, সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, স্টার সোসাইটির ডিরেক্টর সুমাইয়া রহমান কান্তি প্রমুখ৷  

অনুষ্ঠানে বিচারক হিসেবে রয়েছেন চারুকলা অনুষদের ডিন মোহাম্মদ আলী, পেইন্টিং বিভাগের সভাপতি অধ্যাপক.ড.মো.আব্দুস সোবাহান এবং গ্ৰাফিক ডিজাইনের অধ্যাপক. ড. এ.এইচ.এম. তাহমিদুর রহমান। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬