ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল আবৃত্তি সংসদের নেতৃত্বে সাঈদ ও তোফায়েল 

১৫ ডিসেম্বর ২০২২, ১২:২৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল আবৃত্তি সংসদের নেতৃত্বে মো. সাঈদ (সারোয়ার) ও মোহাম্মদ তোফায়েল হোসেন।

বুধবার (১৪ই ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি তানজিন-এ-আলামিন ও সাধারণ সম্পাদক তামান্না তাবাসসুমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে মো. সাঈদকে সভাপতি করে এবং মোহাম্মদ তোফায়েল হোসেনকে সাধারণ সম্পাদক করে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল আবৃত্তি সংসদের কমিটি ঘোষণা করা হয়। 

উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মাকসুদুল হাসান রাব্বি ও মো. শওকত হোসেন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাঈমুল আবরার।

ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন শাইখুল ইসলাম। দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক হলেন যথাক্রমে মো. সুজন হোসেন ও শোয়াইব মোহাম্মদ আহসান উল্লাহ। 

উক্ত কমিটিতে সম্পাদক নির্বাচিত হলেন ১৪ জন, উপ-সম্পাদক হলেন ০২ জন এবং  কার্যনির্বাহী সদস্য হলেন ০৫ জন।

ট্যাগ: ঢাবি
দুই সপ্তাহের ব্যবধানে ৩ শিক্ষার্থীর মৃত্যু, চুয়েট সব পুকুরে…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬
ডিস্ট্রিক্ট ক্রেডিট ইন্সপেক্টর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদন ১১…
  • ১৩ আগস্ট ২০২৬