জাবির রসায়ন সংসদের নতুন কমিটিতে তারেক মিরাজ

২৩ নভেম্বর ২০২২, ০২:৫৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
জাবির রসায়ন সংসদের নতুন কমিটিতে তারেক মিরাজ

জাবির রসায়ন সংসদের নতুন কমিটিতে তারেক মিরাজ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘রসায়ন সংসদ’ এর ২০২২-২৩ কার্যকরী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী তারেক মীর ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী গাজী মিরাজ।

বুধবার (২৩ নভেম্বর) বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থীদের বরন ও ৪৫তম আবর্তনের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিদায় অনুষ্ঠানে এক বছরের জন্য এ কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে।

অধ্যাপক আরজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ নবীন বরন ও বিদায় সংবর্ধনা সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরুল আলম।

আরও পড়ুন: উচ্চশিক্ষা গ্রহণ করুন জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে

এসময় উপ-উপাচার্য মন্জুরুল হক, কোষাধ্যক্ষ রাশেদা আখতার, বিভাগের সাবেক অধ্যাপক ইলিয়াস মোল্লা, জেষ্ঠ শিক্ষক অধ্যাপক নুরুল আবছার, অধ্যাপক কৌশিক সাহা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

রসায়ন সংসদের নবনির্মিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক শাকিল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অপূর্ব বৈদ্য, ক্রীড়া সম্পাদক দেবপ্রিয় পাল, পাঠাগার সম্পাদক প্রিয়দ্বীপ কর্মকার, সহ-ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, প্রচার ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, মহিলা সম্পাদক অনামিকা সুলতানা।

এছাড়া সদস্যদের মধ্যে আছেন, ইকবাল হোসাইন, মৃদুল সাহা, সামিন ইয়াসির বর্ষণ, সজীব সরকার, খন্দকার সীজান।

আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬
সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬