তালা ভেঙে ঢাবি শিক্ষকের বাসায় চুরি

২১ অক্টোবর ২০২২, ০৬:৩৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
তালা ভেঙে ঢাবি শিক্ষকের বাসায় চুরি

তালা ভেঙে ঢাবি শিক্ষকের বাসায় চুরি © টিডিসি ফটো

বাসার তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গুরুত্বপূর্ণ জিনিস চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নিউপল্টন লেনের এপি ৬৫/১নং বাসায় এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষকের নাম সঞ্জয় বিক্রম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটউটের প্রভাষক। আর এই ঘটনা লালবাগ থানায় ভুক্তভুগী শিক্ষক মামলা করলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।

চুরির ঘটনার বর্ণনা দিতে গিয়ে সঞ্জয় বিক্রম বলেন, আমার সকালে বিশ্ববিদ্যালয়ে ক্লাস থাকে। তাই সকাল সোয়া নয়টায় দরজায় তালা লাগিয়ে বের হয়ে যাই। কিন্তু সন্ধ্যা ছয়টার সময় আমি বাসায় ফেরার পর দেখি আমার রুমের তালা ভাঙা ও রুমের মধ্যে আলো জ্বালানো। ঘরের মধ্যে আমার সব জিনিস এলোমেলো।

কি কি জিনিস চুরি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমার ল্যাপটপ, চার্জার, নগদ ১৫ হাজার টাকাসহ আরো গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়েছে।

চুরির ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে লালবাগ থানার অফিস ইনজার্চ (ওসি) এম এম মুর্শেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আসামিকে আটক করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছেন তারা। সিসি টিভির ফুটেজ দেখেও আসামি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬