চাকরি করে বাবার হাতে টাকা দেওয়া হলো না রাবি ছাত্র শাহরিয়ারের

২১ অক্টোবর ২০২২, ১১:০৮ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
শাহরিয়ার

শাহরিয়ার © ফাইল ছবি

আমার ছেলের ইচ্ছে ছিল অনার্স শেষ করে পরিবারের হাল ধরবে। চাকরি করে বেতনের টাকা বাবার হাতে তুলে দেবে। চাকরির পাশাপাশি মাস্টার্স করবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

এভাবেই বিলাপ করে কথাগুলো বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী গোলাম মোস্তাক শাহরিয়ারের মা শাহানারা বেগম। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় দিনাজপুরের বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের বেতুরা গ্রামে জানাজা হয় শাহরিয়ারের। পরে তার মরদেহ সমাহিত করা হয় বাড়ির পাশে। এর আগে বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে মৃত্যু হয় শাহরিয়ারের।

জানাজা নামাজের পূর্বে শাহরিয়ারের মা শাহনারা কথা বলেন গণমাধ্যমের সাথে। তিনি বলেন, বুধবার সন্ধ্যার দিকে আমার সাথে শাহরিয়ারের কথা হয়। খারাপ স্বপ্ন দেখার কথা আমি তাকে জানিয়ে সাবধানে থাকতে বলি। সেও আমাদেরকে সাবধানে থাকতে বলে। আমার ছেলে সবসময় বলত, আমি অনার্স শেষ করে চাকরি করব, চাকরি করার পাশাপাশি মাস্টার্স করব। আর চাকরির টাকাগুলো তার বাবার হাতে তুলে দিবে। কিন্তু তার আগেই আল্লাহ আমার ছেলেকে নিয়ে চলে গেল।

নিহত শাহরিয়ারের কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা গেছে, শান্ত স্বভাবের শাহরিয়ার ছোটো বেলা থেকেই পড়ালেখায় ভালো। কারও সঙ্গে ঝগড়া-বিবাদ ছিল না তার।

প্রসঙ্গত, বুধবার রাতে রাবির হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মারাত্মক আহত হন শাহরিয়ার। সহপাঠীরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেছে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। তিনি রাবির মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬