কিশোরীর নগ্ন ছবি ছড়িয়ে দেয়ায় ঢাবির সাবেক ছাত্র গ্রেপ্তার

১৩ অক্টোবর ২০২২, ০৬:৪৯ PM
সাইদুল ইসলাম

সাইদুল ইসলাম © ফাইল ছবি

পিরোজপুরের কাউখালীতে এক কিশোরীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। ওই যুবকের নাম সাইদুল ইসলাম (২৫)। পর্নোগ্রাফি আইনে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাইদুল উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামের সরোয়ার খলিফার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) পাস করে চাকরির অপেক্ষায় রয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, ওই যুবকের বিরুদ্ধে এক কিশোরীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আভিযোগ থেকে জানা যায়, সাইদুল গোপনে ওই কিশোরীকে বিয়ে করেন। পরিবার বিয়ে মেনে না নেওয়ায় কয়েক দিন পর তাদের বিচ্ছেদ হয়। পরে ফেসবুকে বিভিন্ন নামের আইডি থেকে ওই কিশোরীর নগ্ন ছবি ছড়িয়ে দেন সাইদুল।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার কাছে লিখিত অভিযোগ করেন কিশোরীর মা। ওই রাতেই সাইদুলকে গ্রেপ্তার করা হয়।

তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬
১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬