ঈদে যেভাবে পোষা প্রাণীকে বাড়িতে নিয়ে যাবেন

১৭ মার্চ ২০২৬, ০৫:৪৭ PM
ঈদে যেভাবে পোষা প্রাণীকে বাড়িতে নিয়ে যাবেন

ঈদে যেভাবে পোষা প্রাণীকে বাড়িতে নিয়ে যাবেন © সংগৃহীত

ঈদের ছুটিতে আপনজনদের সাথে ঈদ উদ্‌যাপন করতে ছুটে যাচ্ছেন ঘরমুখো হাজারো মানুষ। অনেকেই আবার সাথে করে নিয়ে যাচ্ছেন তাদের প্রিয় পোষা প্রাণীদের। কিন্তু এই তীব্র গরম আবহাওয়া, প্রকট শব্দ আর মানুষদের ভীড় আপনার পোষা প্রাণীর জন্য অস্বস্তিকর হতে পারে। ঈদযাত্রা যেন আপনার পোষা প্রাণীর জন্য আরামদায়ক হয় তার জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখতে পারেন।

ভেটেরিনারি চিকিৎসক ডা. সুশ্যাম বিশ্বাস জানিয়েছেন, পোষা প্রাণীর সাথে যাত্রা করার সময় অতিরিক্ত গরম এবং অতিরিক্ত শব্দ এড়িয়ে চলতে হবে। আপনার পোষা প্রাণীর জন্য বড় ক্যারিয়ার ব্যবহার করবেন। ক্যারিয়ার আপনার সিটের পাশে রাখবেন, লাগেজের সাথে না। বিমান যাত্রায় পোষা প্রাণীকে নিজের সাথেই রাখবেন।

তীব্র গরমে আপনার পোষা প্রাণীর হিটস্ট্রোক হতে পারে। তাই ভোরে বা রাতে রওয়ানা দিতে পারেন। পোষা প্রাণীর সাথে যাত্রার জন্য শীতাতপনিয়ন্ত্রিত গাড়ি বেছে নেওয়াই ভালো, তবে তা সম্ভব না হলে পোষা প্রাণীর ক্যারিয়ারের ভেতর ব্যাটারিচালিত ছোট ফ্যান বা ঠান্ডা পানির বোতল সুতি কাপড়ে মুড়িয়ে রেখে দিতে পারেন।

যাত্রার শুরু করার এক-দেড় ঘণ্টা আগে পোষা প্রাণীকে খাবার খাওয়াবেন। ক্যারিয়ারের এক পাশে লিটার রাখার ব্যবস্থা করবেন। যাত্রা বিরতিতে লিটার বদলে ফেলবেন। দূরের যাত্রার ক্ষেত্রে কয়েক ঘণ্টা পর পর পোষা প্রাণীকে ক্যারিয়ার থেকে বের করবেন। আর ক্যারিয়ার থেকে বের করলে অবশ্যই বেল্ট বা হার্নেস পরিয়ে নেবেন। যাত্রাপথে পোষা প্রাণীকে শান্ত রাখতে এবং বমির প্রবণতা কমাতে যাত্রার আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

আশা করি, এই সচেতনতাগুলো অবলম্বন করে আপনার ও আপনার পোষা প্রাণীর ঈদযাত্রা আনন্দময় হবে।

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের দাম নামছে ২ হাজার টাকায়, দেশেই হবে উৎপাদন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9