ব্যবহারকারীর হয়ে ওয়েব ঘুরে তথ্য খুঁজবে গুগল, সুবিধা পাবেন যেসব গ্রাহকরা

১৪ জুন ২০২৬, ০৮:৪৭ AM
এআইচালিত সার্চ এজেন্ট

এআইচালিত সার্চ এজেন্ট © সংগৃহীত

ব্যবহারকারীদের হয়ে ইন্টারনেটে নির্দিষ্ট তথ্য পর্যবেক্ষণ করে স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ তথ্য জানাবে গুগলের নতুন প্রজন্মের এআইচালিত সার্চ এজেন্ট। ‘ইনফরমেশন এজেন্টস’ নামে পরিচিত এ ফিচার চালুর মাধ্যমে সার্চকে আরও সক্রিয় ও ব্যবহার উপযোগী করে তোলার নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

গুগল জানিয়েছে, ২০২৬ সালের গুগল আই/ও সম্মেলনে প্রথম উন্মোচিত এ ফিচার। এখন ধীরে ধীরে ‘গুগল এআই আল্ট্রা’ গ্রাহকদের জন্য এআই মোডে উন্মুক্ত করা হচ্ছে। ইনফরমেশন এজেন্টস নামের এই টুল ব্যবহারকারীর হয়ে ইন্টারনেটজুড়ে বিভিন্ন বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলে স্বয়ংক্রিয়ভাবে তা জানাবে।

প্রচলিত সার্চ ব্যবস্থায় কোনো বিষয়ে নতুন তথ্য জানতে ব্যবহারকারীকে বারবার খোঁজ করতে হয়। তবে নতুন সার্চ এজেন্ট ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। গুগলের ভাষ্য অনুযায়ী, এটি ব্লগ, সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, আর্থিক তথ্য, কেনাকাটা-সংক্রান্ত তথ্য এবং ক্রীড়া বিষয়ক আপডেট পর্যবেক্ষণ করে ব্যবহারকারীর চাহিদার সঙ্গে সম্পর্কিত পরিবর্তন শনাক্ত করতে পারবে।

ফিচারটি ব্যবহার করতে এআই মোডে ‘keep me updated on’ অথবা ‘alert me when’ ধরনের নির্দেশনা দিতে হবে। এরপর এজেন্টটি নির্দিষ্ট বিষয় নিয়ে ওয়েব পর্যবেক্ষণ করবে এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে তার সংক্ষিপ্ত ও সমন্বিত সারসংক্ষেপ ব্যবহারকারীর কাছে পাঠাবে।

নতুন প্রযুক্তির কার্যকারিতা দেখাতে কয়েকটি উদাহরণও দিয়েছে গুগল। এর মধ্যে একটি উদাহরণে দেখা যায়, কোনো ব্যবহারকারী ভাড়া বাসার জন্য নির্দিষ্ট কিছু শর্ত উল্লেখ করলে অনলাইনে সেই শর্তের সঙ্গে মিল থাকা নতুন কোনো বিজ্ঞাপন প্রকাশিত হলেই এজেন্টটি তাকে জানিয়ে দেবে।

আরেকটি উদাহরণে দেখানো হয়, কোনো ক্রীড়াবিদের নতুন জুতা বা ব্র্যান্ড সহযোগিতার ঘোষণা পর্যবেক্ষণ করে ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পাঠাতে পারে এই এজেন্ট। অর্থাৎ ব্যবহারকারীকে আর আলাদাভাবে খোঁজ করতে হবে না।

আরও পড়ুন: দুপুরের মধ্যে যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

গুগল জানিয়েছে, সার্চ এজেন্টগুলো উন্নত যুক্তি বিশ্লেষণ বা রিজনিং সক্ষমতা ব্যবহার করে কোন তথ্যটি গুরুত্বপূর্ণ এবং কখন সেটি ব্যবহারকারীকে জানানো প্রয়োজন, তা নির্ধারণ করবে। এ কারণে এটি অন্যান্য এআই টুলের নির্দিষ্ট সময় পরপর তথ্য যাচাই করা রিমাইন্ডার ব্যবস্থার চেয়ে ভিন্নভাবে কাজ করবে।

প্রতিষ্ঠানটির মতে, এই উদ্যোগ গুগলের বৃহত্তর পরিকল্পনার অংশ, যেখানে সার্চ কেবল প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যম হিসেবে নয়, বরং ব্যবহারকারীর হয়ে সক্রিয়ভাবে কাজ করা একটি সহকারী হিসেবে রূপান্তরিত হবে। ফলে একই বিষয়ে বারবার অনুসন্ধান করার পরিবর্তে ব্যবহারকারীরা তথ্য পর্যবেক্ষণের দায়িত্ব এআই এজেন্টের ওপর ছেড়ে দিতে পারবেন।

তবে আপাতত ইনফরমেশন এজেন্টস সুবিধাটি কেবল গুগল এআই আল্ট্রা গ্রাহকদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে। গুগলের এই প্রিমিয়াম এআই সেবার মাসিক সাবস্ক্রিপশন ফি প্যাকেজভেদে ৯৯ দশমিক ৯৯ ডলার থেকে ১৯৯ দশমিক ৯৯ ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে।

গুগল জানিয়েছে, এআই মোড সমর্থিত সব ভাষা ও বাজারে এই ফিচার ব্যবহার করা যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ইনফরমেশন এজেন্টস চালুর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পন্ন করতে সক্ষম ‘এজেন্টিক এআই’ ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়েছে গুগল। এর ফলে আগামী বছরগুলোতে মানুষ সার্চ ইঞ্জিন ব্যবহার ও তথ্য অনুসন্ধানের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন দেখতে পারে। তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9