লাইক ও শেয়ার সুবিধাসহ নতুন ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ

৩০ মে ২০২৬, ১০:৩৪ AM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

চ্যানেল পরিচালকদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে জনপ্রিয় বার্তাবিনিময় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ‘চ্যানেল স্ট্যাটাস’ নামের নতুন এই ফিচারের মাধ্যমে এখন চ্যানেল অ্যাডমিনরা সরাসরি তাদের চ্যানেলে ২৪ ঘণ্টার জন্য অস্থায়ী আপডেট শেয়ার করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফোর তথ্য অনুযায়ী, কয়েক মাস আগে উন্নয়ন পর্যায়ে দেখা যাওয়া এই ফিচারটি এখন ধীরে ধীরে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে। অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে প্রকাশিত হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণের মাধ্যমে নির্বাচিত কিছু ব্যবহারকারী ইতোমধ্যে এই সুবিধা পাচ্ছেন।

নতুন ফিচারের মাধ্যমে চ্যানেল অ্যাডমিনরা সরাসরি চ্যানেল ইন্টারফেস থেকেই ছবি, ভিডিও, বিভিন্ন লেআউট এবং টেক্সটভিত্তিক আপডেট প্রকাশ করতে পারবেন। এসব আপডেট স্বয়ংক্রিয়ভাবে ২৪ ঘণ্টা পর মুছে যাবে। ফলে অনুসারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আপডেটগুলো দেখতে ও সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, স্থায়ী চ্যানেল পোস্ট প্রকাশ না করেই দ্রুত সময়োপযোগী ঘোষণা বা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার সুযোগ তৈরি করতেই এই ফিচার চালু করা হয়েছে। অন্যান্য চ্যানেল আপডেটের মতোই, চ্যানেলের কনটেন্টে যাদের প্রবেশাধিকার রয়েছে তারা এসব অস্থায়ী আপডেট দেখতে ও শেয়ার করতে পারবেন।

এই আপডেটগুলো হোয়াটসঅ্যাপের ‘আপডেটস’ ট্যাবের স্ট্যাটাস অংশে সাধারণ স্ট্যাটাসের পাশাপাশি প্রদর্শিত হবে। ফলে ব্যবহারকারীরা আলাদাভাবে চ্যানেলে প্রবেশ না করেই অনুসরণ করা চ্যানেলগুলোর সর্বশেষ আপডেট সহজে দেখতে পারবেন।

চ্যানেল স্ট্যাটাস প্রকাশ করতে অ্যাডমিনদের নিজ চ্যানেলে গিয়ে ‘ক্রিয়েট স্ট্যাটাস’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবি বা ভিডিও আপলোড করে ক্যাপশন, স্টিকার কিংবা অন্যান্য সম্পাদনা যোগ করে তা প্রকাশ করা যাবে। পোস্ট করার আগে আপডেটটি কোন চ্যানেলে প্রকাশ হবে, সেটিও যাচাই বা পরিবর্তনের সুযোগ থাকবে। তবে একবারে শুধুমাত্র একটি চ্যানেল নির্বাচন করা যাবে।

আরও পড়ুন: মি. হাজ্জাজ, আপনার কি ধারণা আছে ৪০ হাজার ছাত্র-ছাত্রীর বিশ্ববিদ্যালয়ের বাজেট কেমন হওয়া উচিত

এদিকে অনুসারীদের জন্যও নতুন কিছু ইন্টারঅ্যাকশন সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা এসব আপডেটে লাইক দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারবেন। পাশাপাশি নিজেদের স্ট্যাটাসে শেয়ার করা কিংবা পরিচিতদের কাছে পাঠানোর সুযোগও থাকবে।

সাধারণ স্ট্যাটাস ও চ্যানেল স্ট্যাটাসের মধ্যে পার্থক্য বোঝাতে প্রতিটি আপডেটের উপরের অংশে ‘চ্যানেল স্ট্যাটাস’ নামে একটি বিশেষ লেবেল প্রদর্শিত হবে।

বর্তমানে ফিচারটি ধাপে ধাপে চালু করা হচ্ছে এবং এটি এখনো সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীর জন্য উন্মুক্ত। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশি ব্যবহারকারীর জন্য এই সুবিধা সম্প্রসারণ করা হবে বলে আশা করা হচ্ছে।

চ্যানেলভিত্তিক সেবা আরও কার্যকর করতে হোয়াটসঅ্যাপ ধারাবাহিকভাবে নতুন নতুন টুল যুক্ত করছে। নির্মাতা, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন যাতে অনুসারীদের সঙ্গে আরও সহজ ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারে, সে লক্ষ্যেই ‘ওয়ান-টু-মেনি’ যোগাযোগব্যবস্থার অংশ হিসেবে চ্যানেল ফিচারে নতুন এই সুবিধা যুক্ত করা হয়েছে।

ঢাবির ডজনখানেক শিক্ষার্থীর হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার দাবি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি ভিসিকে ‘সাদা দলের’ সভাপতি বলায় প্রতিবাদ, তথ্য যাচাই হ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সবার দোয়ায় দ্বিতীয় জীবন পেয়েছি, স্লিপার বাস থেকে বেঁচে ফেরা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডিসেম্বরের ‘ফেরার হুমকি’: আওয়ামী লীগের সামনে কোন পথ?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9