উবারে মিলবে হোটেল বুকিংয়ের সুবিধা

০১ মে ২০২৬, ১২:৪৯ PM
উবার

উবার © সংগৃহীত

রাইড শেয়ারিং সেবার সীমা ছাড়িয়ে এবার ভ্রমণ খাতে বড় পরিসরে প্রবেশ করেছে উবার। নতুন এ উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য হোটেল রুম বুকিংয়ের সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে ব্যবহারকারীরা এখন যাতায়াত ও খাবার অর্ডারের পাশাপাশি উবার অ্যাপের মাধ্যমেই হোটেলে থাকার ব্যবস্থাও করতে পারবেন।

গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত ‘গো গেট’ অনুষ্ঠানে নতুন এই হোটেল বুকিং সেবা চালুর ঘোষণা দেওয়া হয়। সেখানে জানানো হয়, প্রাথমিকভাবে উবার ব্যবহারকারীরা বিশ্বজুড়ে সাত লাখেরও বেশি হোটেলে বুকিং দেওয়ার সুযোগ পাবেন। চলতি বছরের মধ্যেই স্টার্টআপ ভার্বোর ভ্যাকেশন রেন্টাল সেবাও উবার অ্যাপে যুক্ত করা হবে, ফলে হোটেলের পাশাপাশি বিকল্প আবাসন সুবিধাও পাওয়া যাবে।

উবার জানিয়েছে, ‘উবার ওয়ান’ সদস্যরা নির্দিষ্ট ১০ হাজার হোটেলে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি প্রতিটি বুকিংয়ের বিপরীতে ১০ শতাংশ পর্যন্ত উবার ক্রেডিট ফেরত দেওয়ার ব্যবস্থাও থাকবে। একই অনুষ্ঠানে হোটেল বুকিংয়ের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভয়েস বুকিং ও উন্নত সার্চ সুবিধাও চালু করেছে প্রতিষ্ঠানটি।

নতুন এসব সুবিধা চালুর পর উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খসরোশাহি জানান, উবার এখন আর শুধু রাইড শেয়ারিং বা খাবার ডেলিভারির অ্যাপ নয়। এটি ধীরে ধীরে একটি সমন্বিত প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, দুই পুলিশসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর দিল্লি সফর, ইতিবাচক বার্তা দিলেন পররাষ্ট্র প…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬