মোবাইল ব্যবহারকারীদের তথ্য অপব্যবহারের দায়ে গুগলকে ৩১৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

০৪ জুলাই ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৮:১৬ AM
গুগল

গুগল © সংগৃহীত

মোবাইল ফোন ব্যবহারকারীদের অজান্তে তথ্য সংগ্রহ ও অপব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট গুগলকে ৩১৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৪৬ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি জুরি বোর্ড।

মঙ্গলবার (১ জুলাই) দেওয়া রায়ে বলা হয়, অ্যান্ড্রয়েড ফোন নিষ্ক্রিয় থাকলেও গুগল ব্যবহারকারীদের অনুমতি ছাড়া তাদের ডিভাইস থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করত। এই কাজ গ্রাহকদের জন্য ‘অনিবার্য বোঝা’ হয়ে দাঁড়িয়েছিল বলে মামলায় অভিযোগ আনা হয়।

২০১৯ সালে করা ক্লাস অ্যাকশন এই মামলায় বাদীপক্ষের আইনজীবীরা জানান, ক্যালিফোর্নিয়ার অন্তত ১ কোটি ৪০ লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই ক্ষতিপূরণ পাবেন। অভিযোগে বলা হয়, গুগল টার্গেটেড বিজ্ঞাপন ও অন্যান্য বাণিজ্যিক স্বার্থে ব্যবহারকারীর মোবাইল ডেটা ব্যবহার করেছে, যার ফলে ব্যবহারকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তবে রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে গুগল। কোম্পানিটির মুখপাত্র হোসে কাস্তানেদা এক বিবৃতিতে বলেন, “এই রায় অ্যান্ড্রয়েড ডিভাইসের কার্যকারিতা, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার জন্য অপরিহার্য কিছু সেবার ভুল ব্যাখ্যা দিয়েছে।”

গুগলের দাবি, তারা যে তথ্য সংগ্রহ করেছে তা ব্যবহারকারীদের ক্ষতি করেনি এবং এর জন্য ব্যবহারকারীরা সেবার শর্তাবলি ও গোপনীয়তা নীতিমালার ভিত্তিতে সম্মতি দিয়েছেন।

এদিকে, ক্যালিফোর্নিয়ার বাইরের যুক্তরাষ্ট্রের ৪৯টি রাজ্যের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পক্ষে একই ধরনের অভিযোগে আরেকটি মামলা চলছে ফেডারেল আদালতে। সান হোসেতে সেই মামলার শুনানি শুরু হবে ২০২৬ সালের এপ্রিলে। [সূত্র: দ্য গার্ডিয়ান]

ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে ত…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9