এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ

১৭ জুলাই ২০২৬, ০৬:১০ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-১১ মো. সাইফুল হক খান স্বাক্ষরিত এক অফিস নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্ধারিত ছক অনুযায়ী শূন্য পদের তথ্য প্রস্তুত করে ২১ জুলাই দুপুর ২টার মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী হার্ডকপি ও সফটকপি অধিদপ্তরে জমা দিতে হবে। একই সঙ্গে সফটকপি [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

নির্ধারিত ছকে যেসব তথ্য দিতে হবে, সেগুলো হলো—প্রতিষ্ঠানের নাম; প্রতিষ্ঠানের ঠিকানা; এমপিও কোড; প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর; প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে তথ্য পাঠাতে হবে বলে নোটিশে বলা হয়েছে। 

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬