ফাইভ স্টার রেটিং দেখেই এসি কিনছেন? ওয়ান স্টারেও হতে পারে বেশি বিদ্যুৎ সাশ্রয়

৩০ মে ২০২৬, ০৯:২৪ AM
এয়ার কন্ডিশনার

এয়ার কন্ডিশনার © সংগৃহীত

এয়ার কন্ডিশনার বা এসি কেনার সময় বেশিরভাগ ক্রেতারই প্রথম নজর যায় স্টার রেটিংয়ের দিকে। সাধারণ ধারণা হলো, যত বেশি রেটিং ভালো, তত কম বিদ্যুৎ খরচ। কিন্তু বাস্তবে বিষয়টি সব সময় এমন নয়। অনেক ক্ষেত্রে নতুন মডেলের একটি সিঙ্গেল স্টার এসিও পুরোনো ফাইভ স্টার এসির তুলনায় বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হতে পারে।

এর কারণ হলো, স্টার রেটিং নির্ধারণের মানদণ্ড সময়ের সঙ্গে পরিবর্তন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে শুধু স্টিকারে থাকা তারার সংখ্যা দেখে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার আশঙ্কা থাকে। বরং এসির প্রকৃত দক্ষতা বোঝার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন।

স্টার রেটিং নিয়ে প্রচলিত ধারণা কতটা সঠিক?
বেশিরভাগ মানুষের ধারণা পাঁচ তারার এসি মানেই সবচেয়ে কম বিদ্যুৎ বিল। তবে এ ধারণা সবসময়ই সঠিক নয়। কয়েক বছর আগে বাজারে আসা একটি ফাইভ স্টার এসি বর্তমান মানদণ্ডে হয়তো তিন স্টার কিংবা তারও কম রেটিং পেতে পারে। আবার নতুন প্রযুক্তির কোনো ওয়ান স্টার এসি আগের অনেক ফাইভ স্টার মডেলের কাছাকাছি দক্ষতা দেখাতে পারে।

কীভাবে নির্ধারণ করা হয় স্টার রেটিং?
এয়ার কন্ডিশনারের স্টার রেটিং নির্ধারণ করে ‘ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি’ (বিইই)। তারা মূলত দুটি বিষয় বিবেচনায় নিয়ে এই রেটিং করে থাকে। প্রথমত এসি কত কম বিদ্যুৎ ব্যবহার করছে এবং কত কার্যকরভাবে ঘর ঠান্ডা করতে পারছে। এ দুটি বিষয়ের সমন্বয়ে তৈরি হয় ‘ইন্ডিয়ান সিজনাল এনার্জি এফিসিয়েন্সি রেশিও’ (আইএসইইআর) বা শক্তি দক্ষতার সূচক। এ সূচকের ভিত্তিতেই নির্ধারণ করা হয় এসির স্টার রেটিং।

কেন বিভ্রান্তি তৈরি হয়?
বিইই নির্দিষ্ট সময় পরপর আইএসইইআরের মানদণ্ড পরিবর্তন করে। ফলে এক সময় যে দক্ষতায় ফাইভ স্টার রেটিং পাওয়া যেত, পরে একই রেটিং পেতে আরও বেশি দক্ষতা প্রয়োজন হতে পারে। ধরুন, কোনো বছরে আইএসইইআরের একটি নির্দিষ্ট মান পাঁচ তারার জন্য যথেষ্ট ছিল। কিন্তু পরের বছর সেই মানদণ্ড আরও কঠোর করা হলো। 

আরও পড়ুন: পিরিয়ডের আগে কেন বাড়ে ব্রণ, জেনে নিন কারণ—বিশেষজ্ঞদের পরামর্শ কী

তখন আগের ফাইভ স্টার এসি নতুন নিয়মে হয়তো আর ফাইভ স্টার হিসেবে গণ্য হবে না। এ কারণেই শুধু স্টারের সংখ্যা দেখে বিদ্যুৎ সাশ্রয়ের হিসাব করা সব সময় সঠিক ফল দেয় না।

এসি কেনার আগে কোন বিষয়গুলো দেখবেন?
বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎসাশ্রয়ী এসি বেছে নিতে অন্তত তিনটি তথ্য অবশ্যই যাচাই করতে হবে। 

১. উৎপাদনের বছর: এসিটি কত সালে তৈরি হয়েছে, তা জানা জরুরি। নতুন প্রযুক্তির মডেল সাধারণত বেশি দক্ষ হয়।

২. লেবেল বা রেটিংয়ের বছর: স্টার রেটিং কোন বছরের মানদণ্ড অনুযায়ী দেওয়া হয়েছে, সেটিও দেখতে হবে।

৩. আইএসইইআর মান: এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক। আইএসইইআরের মান যত বেশি হবে, এসির শক্তি দক্ষতাও তত বেশি হওয়ার সম্ভাবনা থাকে।

এজন্য এসি কেনার আগে স্টার রেটিংয়ের পাশাপাশি উৎপাদনের বছর, লেবেল ইয়ার এবং আইএসইইআর মান যাচাই করলে প্রকৃত অর্থে বিদ্যুৎসাশ্রয়ী মডেল নির্বাচন করা সহজ হবে। ফলে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিলও কমানো সম্ভব হবে। (সূত্র:আনন্দবাজার)

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9