গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ PM
সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসান ও ড. এস এম আহসান

সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসান ও ড. এস এম আহসান © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের (সাদা দল) ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসানকে সভাপতি এবং কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আহসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম ও বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম। কোষাধ্যক্ষ পদে রয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা আক্তার এবং যুগ্ম কোষাধ্যক্ষ পদে এএসভিএম বিভাগের প্রভাষক মো. খালিল হাসান সুমন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এএসভিএম বিভাগের প্রভাষক রুম্মান হোসেন তুহিন, ইএসডি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ বিন কাইজার এবং টিএইচএম বিভাগের প্রভাষক আকাশ দাশ।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বুলু রহমান। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের প্রভাষক ড. মো. নুর ইসলাম, টিএইচএম বিভাগের প্রভাষক মো. বকতির উদ্দিন সাদ এবং ফার্মেসি বিভাগের প্রভাষক প্রত্যাশা সিকদার।

প্রচার সম্পাদক পদে রয়েছেন এসিসিই বিভাগের প্রভাষক এস এস ফজলে রাব্বি। যুগ্ম প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের প্রভাষক সজল বিশ্বাস ও এএসভিএম বিভাগের প্রভাষক মো. নিয়ামত উল্লাহ।

দপ্তর সম্পাদক পদে রয়েছেন ইএসডি বিভাগের প্রভাষক মো. শরাফত চৌধুরী ও এএসভিএম বিভাগের প্রভাষক ড. ছন্দা বিশ্বাস।

এ ছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের প্রভাষক কে এম ফেরদৌসুল হক ও শামিম মোল্লা, এফএমবি বিভাগের প্রভাষক মো. রাকিবুল ইসলাম, টিএইচএম বিভাগের প্রভাষক কামরুন মুশসীনা ও মুশফিকা হক, ইএসডি বিভাগের প্রভাষক অনন্যা মুখার্জি ও আফিফা মাকসুরাহ, ফার্মেসি বিভাগের প্রভাষক এইচ এম শাদীদ হোসেন নিক্ক এবং সিএসই বিভাগের প্রভাষক নাহিদা ইসলাম।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসান বলেন, ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের আহ্বায়ক কমিটি থেকে সম্প্রতি ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সম্মানিত ও আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক উন্নয়ন এবং শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করছি। ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি সুষ্ঠু, শিক্ষাবান্ধব ও গবেষণামুখী পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করব। এই দায়িত্ব পালনে নবগঠিত কমিটির সব সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছি।’

উল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসানকে আহ্বায়ক এবং কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম আহসানকে (সৌরভ) সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘থেমে যাওয়া ভালো’— চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃ…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার দেবে বিসিক, আবেদন শুরু
  • ১৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950