বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইবি জিয়া পরিষদ। এতে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা স্মরণ করে দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপি এবং জিয়া পরিবারের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় এই শুভেচ্ছা জানান শিক্ষক নেতারা। 

এতে বলা হয়, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের ওপর ভিত্তি করে বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ ৯ বছরের সংগ্রাম শেষে ১৯৯০ সালে স্বৈরাচারের পতন ঘটিয়ে ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করে। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও দলটি সফলভাবে দেশ পরিচালনা করে।

পরবর্তীকালে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন, দমন-পীড়ন এবং তৎকালীন সরকারের অন্যায়ের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ সংগ্রাম চালিয়ে যায়। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক দিকনির্দেশনায় নেতাকর্মীদের অসামান্য অবদান ছিল। বিপ্লব-পরবর্তী ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি পূর্ণ সমর্থন জানায়। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর দলের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নতুন সরকার গঠন করে এবং দেশ পুনর্গঠনের কাজ শুরু করে।

ইবি জিয়া পরিষদের নেতৃবৃন্দ এই শুভেচ্ছা বার্তায় জুলাই বিপ্লবের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক গণতন্ত্র, দেশপ্রেম, সংগ্রাম, সাফল্য আর আধিপত্যবাদ বিরোধী ঐতিহ্যের এই দীর্ঘ পথ চলায় জননেতা তারেক রহমানসহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও দেশের আপামর জনসাধারণকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা জানান।

বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬