এক শিক্ষককে আরেক শিক্ষকের মারধর, ভিডিও ভাইরাল

১৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ AM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২২ AM
এক শিক্ষককে অন্য শিক্ষকের মারধর

এক শিক্ষককে অন্য শিক্ষকের মারধর © ভিডিও থেকে নেওয়া

কুমিল্লার চৌদ্দগ্রামে এক শিক্ষককে আরেক শিক্ষকের মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর আলিম মাদ্রাসায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

জানা গেছে, গত বুধবার (১৫ এপ্রিল) সকালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বাংলা বিভাগের শিক্ষক জাহাঙ্গীর হোসেন অপর শিক্ষক খাইরুল ইসলামকে উপবৃত্তির কাজ সংক্রান্ত আলোচনার জন্য ডাকেন। আলাপচারিতার একপর্যায়ে দুই শিক্ষকের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। অভিযোগ রয়েছে, বাগবিতণ্ডার জেরে জাহাঙ্গীর হোসেন সহকর্মী খাইরুল ইসলামকে প্রথমে ধাক্কা দেন এবং পরে শিক্ষক মিলনায়তনে নিয়ে দরজা-জানালা বন্ধ করে তাকে মারধর করেন। 

ঘটনার শিকার শিক্ষক খাইরুল ইসলাম জানান, কোনো কারণ ছাড়াই তার ওপর হামলা চালানো হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর হোসেন ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করে এর জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। 

এদিকে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শাহ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাদ্রাসার দুইজন শিক্ষকের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানানো হলে তিনি সকল পক্ষকে শান্ত থেকে শ্রেণি কার্যক্রম অব্যাহত রাখার এবং শ্রেণি কার্যক্রম শেষে সকল শিক্ষক-কর্মচারীকে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে আসার নির্দেশনা প্রদান করেন। 

তিনি বলেন, পরবর্তীতে সন্ধ্যার সময় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ ঘটনাটির পূর্বাপর পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট শিক্ষক এ বিষয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে সভায় সংশ্লিষ্ট শিক্ষককে তিরস্কার করা হয় এবং সকলকে কঠোরভাবে সতর্ক করা হয়। বর্তমানে মাদ্রাসার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে এম মীর হোসেন এ প্রসঙ্গে বলেন, শিক্ষকদের মধ্যে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বসে অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now