খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবিতে সাদা দলের দোয়া মাহফিল

২৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ PM
দোয়া ও মিলাদ মাহফিল

দোয়া ও মিলাদ মাহফিল © সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢা‌বি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলা‌দেশী জাতীয়তাবা‌দে বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক‌দের সংগঠন সাদা দলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, ঢা‌বি সাদা দ‌লের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো‌-ভি‌সি অধ্যাপক মো. লুৎফর রহমান, আইবিএ’র অধ্যাপক ড. মহিউদ্দিন, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদসহ বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষক-‌শিক্ষার্থী ও ছাত্রদ‌লের নেতৃবৃন্দ। দোয়া প‌রিচালনা ক‌রেন মসজিদের খতিব মাওলানা মুফতি নাজির আহমদ।

উল্লেখ্য, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রবিবার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now