আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে ‘কঠোর’ আন্দোলনে যাচ্ছেন ইনডেক্সধারী শিক্ষকরা

২২ নভেম্বর ২০২৫, ০৬:০৫ PM
বদলির দাবিতে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান

বদলির দাবিতে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান © ফাইল ফটো

এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলি কার্যক্রম শুরু না হওয়ায় আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ইনডেক্সধারী শিক্ষকরা। আগামী বুধবার (২৬ নভেম্বর) অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু হবে। ধাপে ধাপে কর্মসূচি আরও কঠোর হবে। প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চও করা হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনের নেতারা

বিষয়টি নিশ্চিত করে ‘ইউনিটি অব টিচার্স’-এর প্রধান সংগঠক ও মুখপাত্র এ এইচ বাবলু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকরা দীর্ঘদিন ধরে বদলির জন্য চেষ্টা করছেন। কিন্তু মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সেই সুযোগ দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা আন্দোলনের দিকে যাচ্ছি। ইনডেক্সধারী শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। তারা মানবেতর জীবনযাপন করছেন। এভাবে চলতে দেওয়া যায় না। শিক্ষকরা রাজপথে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবেন।’

এ শিক্ষক নেতা আরও বলেন, ‘ইনডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে আগামী ২৬ নভেম্বর এনটিআরসিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিজ জেলা ও উপজেলায় যাওয়ার ব্যবস্থা এনটিআরসিএকেই করতে হবে। অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে বদলির সুযোগ তৈরির লক্ষ্যে আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

সারাদেশে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপনে কড়া নির্দেশ মন…
  • ০৮ মে ২০২৬
ডাকসুর বিক্ষোভের পর সিন্ডিকেটে শনিবারের বাস চালুর সিদ্ধান্ত
  • ০৮ মে ২০২৬
জুয়ার টাকা জোগাড় করতে বিশ্ববিদ্যালয় ভিসির হোয়াটসঅ্যাপ অ্যাক…
  • ০৮ মে ২০২৬
অ্যাপ বানিয়ে কল ডিটেইলস-ব্যাংক অ্যাকাউন্ট-মামলাসহ সংবেদনশীল…
  • ০৮ মে ২০২৬
চবি শাখার কমিটি দেবে নিষিদ্ধ ছাত্রলীগ, আবেদন চেয়ে বিজ্ঞপ্তি!
  • ০৮ মে ২০২৬
ঈদ-উল আজহার ছুটি নিয়ে যে সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9