৩ দাবিতে আন্দোলনে শিক্ষকরা, ক্লাসের বাইরে প্রাথমিকের ১ কোটি শিক্ষার্থী

০৯ নভেম্বর ২০২৫, ০৯:৫২ AM
শিক্ষক আন্দোলন

শিক্ষক আন্দোলন © সংগৃহীত

১০তম গ্রেডসহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি (পাঠদান বন্ধ) পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। আজ রবিবার (০৯ নভেম্বর) থেকে এ কর্মসূচি পালন করবেন তারা। একই সঙ্গে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষকদের এ কর্মবিরতির কারণে দেশের সাড়ে ৬৫ হাজারেরও বেশি বিদ্যালয়ের প্রায় এক কোটি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে।শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকরা পাঠদান বন্ধ রেখেছেন। বাধ্য হয়ে ক্লাস না করেই ফিরে যেতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহবায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ বলেন, ‘দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল (রবিবার) থেকে শহিদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে ‘

এর আগে শামসুদ্দিন মাসুদ বলেন, ‘পুলিশ শিক্ষকদের উপর রাবার বুলেট ছুড়েছে। আমাদের অনেক শিক্ষক গুলিবিদ্ধ। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের আঘাতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন।’

তিনি আরও, ‘আমাদের শতাধিক শিক্ষক আহত। অনেকের হাতে পায়ে, পেটে রাবার বুলেট ঢুকেছে। পিজি হাসপাতালে ভর্তি একজনের কপালের পাশে রাবার বুলেট বিদ্ধ। সাংবাদিক ভাইয়েরা আপনারা দয়াকরে ঢাকা মেডিকেলে আসুন। আমাদের অনেক শিক্ষক ঢাকা মেডিকেলে ভর্তি।’

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬