শিক্ষা উপদেষ্টাকে দুইদিন সময় বেধে দিলেন অধ্যক্ষ আজীজি

২০ অক্টোবর ২০২৫, ০৫:১০ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি

সংবাদ সম্মেলনে কথা বলছেন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবি পূরণে শিক্ষা উপদেষ্টাকে দুইদিনের সময় বেধে দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। একই সঙ্গে নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

এ শিক্ষক নেতা বলেন, আমাদের ‘সিদ্ধান্ত হলো, আমরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনও দেখেনি। সবাইকে ঢাকায় এনে যমুনা আমরা ঘেরাও করব।’

অধ্যক্ষ আজীজি বলেন, আজ থেকে কর্মসূচি আমরণ অনশনে নিয়ে গেছি। ইতোমধ্যে আমাদের চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এখানে প্রায় সবাই অসুস্থ। এ আমরণ অনশনের মাধম্যে যদি কোনো প্রাণহানি ঘটে, এর দায় দায়িত্ব শিক্ষা উপদেষ্টা সি‌আর আবরারকে নিতে হবে।

তিনি বলেন, আপনারা যদি আবরার সাহেবের কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, সারা দেশ থেকে লং মার্চ করে আপনার অফিস তালা দেওয়া হবে। আমরা আবরারের কোনো সিদ্ধান্ত মানি না। আবরারকে উপদেষ্টা মানি না। যদি আবরার পারে, তাহলে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে। আর নয় তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।

কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, যারা শহীদ মিনারে আসতে পারেন না, আপনারা প্রতিদিন সকাল ১১টা থেকে ১২টায় জেলা ও উপজেলা সদরে অবস্থান নিবেন।

বিএনপি মহাসচিব সময় নিয়েছেন জানিয়ে অধ্যক্ষ আজীজি বলেন, আপনি ফোন দিলে হবে না তা হয় না। বিএনপির মহাসচিবের অনুরোধের পর যদি প্রজ্ঞাপন জারি করা না হয়, আবরার সাহেবকে টেনে হিচড়ে মন্ত্রণালয় থেকে বের করা হবে। আমরা সচিবালয়ে প্রত্যেকটা পয়েন্টে অবস্থান নেব। আমরা দেখব, আবরার সাহেব শিক্ষকের বুকের উপর মাড়িয়ে কীভাবে সচিবালয়ে ঢুকে?

এ শিক্ষক নেতা বলেন, আমরা শুনেছি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হচ্ছে, শিক্ষক ভাইদের অনুরোধ করব প্রশিক্ষণ প্রত্যাহার করে আপনারা চলে আসুন। আবরার ভণ্ডের অধীনে কোনো প্রশিক্ষণ হতে পারে না। আগামীকাল ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহিদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেব।’

চাঁদপুরে ৫০০ শয্যার হাসপাতাল করতে ১৫ তলা ভবন নির্মাণের উদ্য…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬