শিক্ষকদের যে আহবান জানাল শিক্ষা মন্ত্রণালয়

১৮ অক্টোবর ২০২৫, ০৪:১২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়ার আন্দোলন পুরোপুরি যৌক্তিক বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একাধিকবার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষা উপদেশষ্টা অধ্যাপক সি আর আববার। তবে অর্থ মন্ত্রণালয় থেকে বাড়ি ভাড়া ৫ শতাংশের বেশি বৃদ্ধি করতে না চাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব থেকে শুরু করে সংশ্লিষ্টরা।

গত বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে আলোচনা করেন শিক্ষা উপদেষ্টা। তবে সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। শিক্ষক-কর্মচারীদের দাবি অনুযায়ী আপাতত ১০ শতাংশ করার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। তবে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সবুজ সংকেত মিলছে না।

সূত্রের তথ্য অনুযায়ী, আজ শনিবার সকালে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ একাধিক কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন শিক্ষা উপদেষ্টা। বিকেলে আবারও আলোচনা করবেন। দফায় দফায় আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় শিক্ষকদের অনশন থেকে সরে আসার আহবান জানিয়েছে মন্ত্রণালয়।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বিষয়ে আমরা আন্তরিক। আমরা দফায় দফায় আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে অর্থ মন্ত্রণালয় ৫ শতাংশের বেশি বৃদ্ধি করতে রাজি হচ্ছে না। আমরা অর্থ মন্ত্রণালয়কে বোঝানোর চেষ্টা করছি। আপাতত শিক্ষকদের অনশন প্রত্যাহার করা উচিত। আমরা তাদের জন্য চেষ্টা অব্যাহত রেখেছি।’

এদিকে বেতন-ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শনিবার (১৮ অক্টোবর) সোয়া ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মিছিল শুরু হয়।  

মিছিল জাতীয় ঈদগাহ এলাকার কদম ফোয়ারায় শেষ করে সেখানে একটি সমাবেশ আয়োজিত হয়। সমাবেশ শেষ করে তারা শহীদ মিনারে ফিরে যান। আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, শহীদ মিনারে চলমান অনশন কর্মসূচি অব্যাহত রাখবেন তারা। 

কর্মসূচিতে অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজি বলেন, জাতীয় নির্বাচন পেছানোর যড়যন্ত্রে শিক্ষকদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। শিক্ষকদের সরকারের মুখোমুখি করে আন্দোলনের মাধ্যমে জাতীয় নির্বাচন বানচাল করা যায় সেই চেষ্টা চলছে। 

বেতনভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বৃষ্টির মধ্যেই শুরু হয় এ অনশন কর্মসূচি। এর আগে ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ স্থগিতের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরও বিস্তৃত হয়। সেই থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

১৫ অক্টোবর শিক্ষকরা শাহবাগ মোড় আড়াই ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখেন। পূর্ব ঘোষণানুযায়ী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সেটি স্থগিতের ঘোষণা দেন তারা।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9