সরকারের টনক না নড়লে উপদেষ্টার পদত্যাগের জন্য আন্দোলন: শিক্ষক নেতা আজিজী

১৩ অক্টোবর ২০২৫, ১০:২০ AM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪১ AM
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী © টিডিসি ফটো

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা। আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকেই শহীদ মিনারে শিক্ষকদের উপস্থিতি বাড়তে থাকে। গতকাল থেকেই সেখানে অবস্থান নেন শিক্ষকরা। তাদের তিন দাবি আদায় না পর্যন্ত সেখানে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সকালে অবস্থান কর্মসূচিতে বলেন, গতকাল শিক্ষকদের উপর যে হামলা করা হয়েছে তা অত্যান্ত ন্যাক্কারজনক ঘটনা। যা এই সরকার থেকে আশা করিনি। আমাদের ৫জন সহযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের তিনটি বিষয় নিয়ে কোনো প্রঙ্গাপন না হবে ততক্ষণ আমাদের কর্মসুচি চলবে।

তিনি আরও বলেন, যেহেতু আমরা কর্মবিরতি ঘোষণা করছে সেহেতু আপনারা সকল শিক্ষকরা শহীদ মিনারে চলে আসুন। যদি কোনো প্রতিষ্ঠান প্রধান আপনাদের বাঁধা দেয় তাহলে সকল শিক্ষকরা মিলে তাকে বাধ্য করবেন।

আজিজী বলেন, আমরা চাই এই সরকারের বাজেট যেন ফেইল না করে। তার জন্য বাড়ি ভাড়া ২০ শতাংশ দাবি করেছি। এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাড়িয়ে হয়েছে তাই আমরা মনে করি তারা আমাদেরই সরকার। সরকার ইমেজ সংকটে পড়ুক তা আমরা চাই না। সরকার যদি আমাদের দাবি মানতে দেরি করে আমরা সচিবালয় ও যমুনা অভিমুখে রওনা দিব। আমরা শাহবাগে অবস্থানসহ বিভিন্ন দাবি দিতে বাধ্য হব। সর্বশেষ যদি আমাদের সরকার ও উপদেষ্টা পরিষদের টনক না নড়ে এবং কার্যকর পদক্ষেপ নিতে না পারে তাহলে আমরা উপদেষ্টার পদত্যাগের জন্য আন্দোলন করতে পারি।

তিনি বলেন, সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান করছি যতক্ষণ প্রঙ্গাপন জারি না হবে ততক্ষণ আমাদের অবস্থান কর্মসুচি চলবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শ্রেনি কার্যকম চলবে না।

এর আগে রবিবার বেলা পৌনে ২টার দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা। কিছু শিক্ষকদের আবারও প্রেসক্লাব এলাকায় অবস্থান নিতে দেখা যায়। এ ছাড়া আরেকটি অংশ প্রেসক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন।

এ সময় প্রজ্ঞাপন ছাড়া শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ে আলোচনা শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন। তবে অবস্থান কর্মসূচি নিয়ে বিভক্ত হয়ে পড়েন শিক্ষকরা।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9