জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ে ঢুকলেন যে ১০ শিক্ষক

১৩ আগস্ট ২০২৫, ০১:৩৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৫:০০ PM
জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ © টিডিসি ফটো

জাতীয়করণের দাবিতে চলা সমাবেশের মধ্যে শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের আলোচনার কথা রয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিক্ষক ফোরাম (বিটিএফ) এর সভাপতি মো: হাবিবুল্লাহ রাজু।

এ শিক্ষক নেতা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার জন্য আমাদের ১০ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছে। আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে

প্রতিনিধি দলে রয়েছেন—ঢাকা মহিলা কলেজের মো. মাইনুদ্দিন, ময়মনসিংহের কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের হায়দর নগর কলাকান্দি আছমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক মো. আবু তালেব সোহাগ, বরিশালের আনোয়ারা ফাজিল মাদ্রাসার শান্ত ইসলাম, শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের আবুল বাশার।

এছাড়াও আরও রয়েছেন, বাগাদি গনী উচ্চ বিদ্যালয়ের জাহাঙ্গীর হোসেন, পাবনার সুজানগরের খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিটিএফ সভাপতি হাবিবুল্লাহ রাজু, নরসিংদীর সরদার আসমত আলী মহিলা কলেজের জহিরুল ইসলাম, গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কুমিল্লার দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬