মাইলস্টোন ট্রাজেডি

হতাহতের সঠিক তথ্য প্রকাশসহ চার দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

২২ জুলাই ২০২৫, ১০:৫৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৭:৫৩ PM
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক © লোগো

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে রাজধানীসহ দেশের যেকোনও জনবহুল এলাকার আকাশে বিমান প্রশিক্ষণ বন্ধ করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একইসাথে এ ঘটনায় হতাহতের সঠিক তথ্য নাগরিকদের সামনে তুলে ধরার দাবিও জানানো হয়। আজ মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে এসব দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে চারটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—প্রশিক্ষণ বিমানের প্রায় নিয়মিত বিধ্বস্ত হওয়া চিরতরে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও মেয়াদোত্তীর্ণ বিমানগুলোর উড্ডয়ন স্থায়ীভাবে বন্ধ করা এবং ঘটনা তদন্তের ফলাফল জাতিকে অবহিত করা; নিহতের পরিবারের ক্ষতিপূরণ ও আহতদের যথাযথ চিকিৎসা প্রদান; হতাহতের সঠিক তথ্য দেশের নাগরিকদের সামনে তুলে ধরা এবং দুর্ঘটনাকালে তথ্যের প্রবাহ বাধাহীন রাখতে হবে; রাজধানী ঢাকাসহ দেশের যেকোনও জনবহুল এলাকার আকাশে বিমান প্রশিক্ষণ বন্ধ করতে হবে।

বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক বলেছে, নিহতের সংখ্যা নিয়ে নানান ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজবেরও কমতি নেই। সংবাদকর্মীরাও সংবাদ সংগ্রহে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন। তাছাড়া জনবহুল ঢাকার আকাশে বিমান প্রশিক্ষণ নিয়েও রয়েছে নানান প্রশ্ন।

বিবৃতিতে আরও বলা হয়, ২০১০ সাল থেকে এ পর্যন্ত আটবার বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। হতাহতের সংখ্যাও অনেক। মাইলস্টোন ট্র্যাজেডির বিমানটি ছিল চীনা চেংডু জে-সেভেন ফাইটার বিমান, যার উৎপাদন বন্ধ হয়ে গেছে ২০১৩ সালে এবং ২০২৩ সালে এর উড্ডয়ন চীন স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে মেয়াদোত্তীর্ণ বিমান দিয়েই প্রশিক্ষণ চলছিল। এদিকে বাংলাদেশে এই বিমান আরও ১১টি রয়েছে বলে জানা যাচ্ছে।

দেশের চিকিৎসক, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষয়ক্ষতি সীমিত রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে বিবৃতিতে উদ্ধারকাজে ব্যাঘাত না ঘটাতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950