দ্বিতীয় দিনের মতো অনশনে শিক্ষকরা

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
প্রেস ক্লাবে প্রতীকী অনশনে শিক্ষকরা

প্রেস ক্লাবে প্রতীকী অনশনে শিক্ষকরা © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রতীকী অনশনে বসেছে শিক্ষকরা। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে গতকাল শুক্রবারও পূর্ব ঘোষণা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেন। আজ দ্বিতীয় দিনের মতো অনশনে বসেছেন তারা।

জাতীয়করণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন জারি না করলে সরকারের প্রতিনিধিদের মাধ্যমে প্রেস ক্লাবে এসে দাবি বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। তা না হলে কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা। গত ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এর পর আট সদস্যের প্রতিনিধিদল আলোচনা জন্য সচিবালয়ে যান। পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার প্রতীকী অনশনে বসবেন আর রোববার ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে। সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এই নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হয়।

ট্রাকে বস্তা তোলার সময় ছিটকে শ্রমিক নিহত
  • ০৮ মে ২০২৬
শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাত, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
  • ০৮ মে ২০২৬
এসএসসি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের চেষ্টা, ইয়াবাসহ ভুয়া সাংবাদ…
  • ০৮ মে ২০২৬
ফার্স্ট লেডির সংজ্ঞা, মাপকাঠি বদলে দিয়েছেন ডা. জুবাইদা রহম…
  • ০৮ মে ২০২৬
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিল ইউনিভার্সিটি অব স…
  • ০৮ মে ২০২৬
জলবায়ু সুবিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার তরুণদের জলবায়ু…
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9