খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জাবি শিক্ষকের

১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৮ PM

কারাগারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা ও সরকারি প্রহসনের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শনিবার এক বিবৃতিতে খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছেন তাঁরা।

বিতৃতিতে তাঁরা দাবি করেন, বেগম জিয়াকে আট মাসেরও বেশি সময় কারাগারে বন্দী রাখা হয়েছ। গুরুতর অসুস্থ সাবেক এই প্রধানমন্ত্রীর বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। ষড়যন্ত্র ও হয়রানিমুলক মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম জিয়ার প্রতি সরকারের এ নির্যাতনমূলক আচরণের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা মনে করি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যাপারে উদাসীনতা দেখিয়ে সরকার একটি নিন্দনীয় ও কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ থেকে তাকে এবং বিএনপিকে আড়াল রাখার অপকৌশল হিসেবেই এসব করা হচ্ছে বলেও মনে করেন শিক্ষকদের এ ফোরাম।

বিবৃতিদাতা শিক্ষকরা হলেন, অধ্যাপক সৈয়দ মোহম্মাদ কামরুল আহছান, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মোঃ শামছুল আলম, অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মোঃ নূরুল ইসলাম, মোহাম্মদ রেজাউল রকিব প্রমুখ।

‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬
ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬