গুগলে ডাক পেলেন বাংলাদেশি আদ্রীকা

০৯ মে ২০২২, ০৮:৫৫ AM
আদ্রীকা খান

আদ্রীকা খান © সংগৃহীত

গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের আদ্রীকা খান। বরিশাল জেলার বাবুগঞ্জের আলী আকবর খান ও মুনিরা সুলতানার কনিষ্ঠ কন্যা আদ্রীকা বর্তমানে যুক্তরাষ্ট্রেই হেডস্টর্ম নামে একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি স্থানীয় একটি কোম্পানিতে অ্যাপ ডেভেলপার হিসেবেও কাজ করেছেন।

গত ৩ মে তিনি গুগল থেকে চাকরির প্রস্তাব পান। আদ্রীকা লেখাপড়া করেছেন গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজে। ২০১৬ সালে ‘ও’ লেভেল (এসএসসি) পাস করেন এবং অ্যাডিশনাল ম্যাথে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হন। ২০১৮ সালে ‘এ’ লেভেল পাস করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস এট দাল্লাস থেকে ২০২১ সালে কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করেন।

আরও পড়ুন: গুগল-মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে নেতৃত্ব দেবে ছাত্রলীগ: সাদ্দাম

80001764_798215107269365_285382086984990720_n

আদ্রীকার বাবা আলী আকবর একজন ব্যবসায়ী। তার মা মুনিরা সুলতানা একজন গৃহিণী। পরিবার নিয়ে ঢাকায় থাকেন তারা। তাদের বড় মেয়ে চিকিৎসক। মেজো মেয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে এমএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে। ছোট মেয়ে গুগলে চাকরি পেয়েছে।

আদ্রীকার বাবা আলী আকবর গণমাধ্যমকে বলেছেন, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা।

বিয়ের প্রথম বছরে পুরুষের পাঁচ কাজ করা জরুরি
  • ১১ মে ২০২৬
সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9