জীবনের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের গল্প শোনালেন শিক্ষার্থীরা

১২ অক্টোবর ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১০:৫১ AM
আশার আয়োজনে “সাহসী কন্যাদের গল্পকথা” ওয়েবিনার

আশার আয়োজনে “সাহসী কন্যাদের গল্পকথা” ওয়েবিনার © সংগৃহীত

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আশা শিক্ষা কর্মসূচি ‘সাহসী কন্যাদের গল্পকথা’ শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করে। শনিবার (১১ অক্টোবর) আশা শিক্ষা কর্মসূচির ফেসবুক পেইজে ভার্চুয়াল এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। 

আশা শিক্ষা কর্মসূচির এডুকেশন অফিসার মুজতানিবাহ জাহান মাশরেকার সঞ্চালনায় ওয়েবিনারে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী জান্নাতি তাহসিন, সেবক শিক্ষার্থী ও মেন্টর খাদিজা আক্তার, শিক্ষা সুপারভাইজার অমৃতা ইসলাম, এডুকেশন অফিসার তাহারিন ফেরদৌস এবং কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে বক্তারা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম এবং সাফল্যের গল্প শেয়ার করেন। বিশেষ করে সাবেক শিক্ষার্থী জান্নাতি তাহসিন, কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এবং মেন্টর খাদিজা আক্তার তাদের জীবনের ব্যক্তিগত সংগ্রাম ও সাফল্যের গল্প শেয়ার করেন। তারা তুলে ধরেন কীভাবে সীমিত সুযোগ, সামাজিক বাধা ও অর্থনৈতিক সংকটের মধ্যেও সাহস, অধ্যবসায় এবং উপযুক্ত সহায়তার মাধ্যমে তারা এগিয়ে যেতে পেরেছেন।

আরও পড়ুন : চলতি সপ্তাহেই চূড়ান্ত হচ্ছে ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ, সর্বশেষ যা জানা যাচ্ছে

এসময় উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন সময়ে তাদের জীবনের সংগ্রাম ও তা থেকে উত্তরণের গল্প তুলে ধরেন। তারা এসময় প্রান্তিক পর্যায়ে শিক্ষাকে এগিয়ে নিতে আশা শিক্ষা কর্মসূচির উদ্যোগকে স্বাগত জানান। 

উল্লেখ্য, ২০১২ সাল থেকে প্রতি বছর ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই দিবসের মূল উদ্দেশ্য হলো কন্যা শিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের অধিকার ও সম্ভাবনা নিয়ে সচেতনতা সৃষ্টি করা।

খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬
মায়ার বাঁধনে জড়িয়ে অনলাইনে প্রেম, যে ৭ লক্ষণ দেখে বুঝবেন ‘প…
  • ১৮ অক্টোবর ২০২৬
৪ অনুষদে শিক্ষক নেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  • ১৮ অক্টোবর ২০২৬
তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
  • ১৮ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বন্ধুদের হামলায় যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪
  • ১৮ অক্টোবর ২০২৬