বাংলা পাঠশালা ডারউইনে

০১ অক্টোবর ২০১৮, ০২:০৫ PM

বাংলা ভাষা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি রাজ্যের রাজধানী ডারউইনে।  শিশুদের বাংলা ভাষা চর্চা ও শিক্ষা প্রদানে বাংলাদেশ শিশুমেলা নামে একটি পাঠশালা চালু করেছে ডারউইনে বসবাসরত বাংলাদেশিরা।

নতুন প্রজন্মের বাংলাদেশিদের বাংলা ভাষা শেখানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় বাংলাদেশিরা। প্রাথমিক পর্যায়ে অস্থায়ীভাবে পাঠশালাটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তা জাওয়াদ খান। আপাতত সপ্তাহে একদিন করে বাংলা ভাষা শেখানোর কার্যক্রম চলবে পাঠশালাটিতে। ডারউইন থেকে বাংলাদেশি চিকিৎসক ডা. মাইনুল হাসান টিটু জানান, স্থানীয় বাংলাদেশিদের আগ্রহে বাংলাদেশি বংশোদ্ভূত শিশুদের অংশগ্রহণ বাড়লে পাঠশালার পরিধি ও কার্যক্রম বাড়ানো হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬