উস্কানিমূলক পোস্ট, নুরের বিরুদ্ধে থানায় অভিযোগ ছাত্রলীগ নেতার

১৫ মে ২০২২, ০৭:১১ PM

© ফাইল ছবি

ফেসবুকের একটি পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রলীগের এক নেতা। আজ রবিবার (১৫ মে) রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দেন ছাত্রলীগের ঢাকা আইন জেলা শাখার সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ।

অভিযোগে বলা হয়েছে, শনিবার নুরের ফেসবুক আইডি থেকে সকালে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে শ্রীলঙ্কার বর্তমান প্রেক্ষাপট ভবিষ্যতে বাংলাদেশের হতে পারে উল্লেখ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে আপত্তিকর (প্রকাশযোগ্য নয়) কথা বলা হয়েছে। এতে বঙ্গবন্ধুর প্রচুর সম্মানহানী হয়েছে। অভিযোগে নুরের ফেসবুক আইডির লিংক দেওয়া হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নুর বলেন, যে পেজ থেকে এই পোস্টটা দেওয়া হয়েছে সেটি আমার নয়। এটা ফেক পেজ। আমার মূল পেজেও এই ফেক পেজটি সম্পর্কে অবহিত করেছি।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই এই পোস্টটি আপত্তিকর। এই পেজটি যে বা যারা চালায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬