সীমান্তে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

০৮ জানুয়ারি ২০২৬, ০১:৩০ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৩০ PM
বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত থেকে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি। বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয়া হয়। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান।  

ফেরত দেয়া দুই ভারতীয় নাগরিক হলেন- মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বাচ্চন মোহলদার ও সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার। তারা দুজনেই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। 

বিজিবি অধিনায়ক বলেন, বুধবার দুপুরে চাড়ালডাংগা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক  পিলার সংলগ্ন সিরামের দাড়া বিলে নিজ নিজ দেশের সীমানায় মাছ ধরছিলেন বাংলাদেশ ও ভারতের জেলেরা। এ সময় বাচ্চন ও রাজু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় চলে এসেছে অনুমানে তাদের ধরে আনে বাংলাদেশি জেলেরা। 

তিনি আরও বলেন, পরে কেতাববাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে জেলেদের কাছ থেকে উদ্ধারপূর্বক আটক করে বিজিবি। পরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং 

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬