বিএনপিতে পদ পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি-সম্পাদক

২৫ এপ্রিল ২০২২, ০৩:৩৪ PM
ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক

ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক © সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।

আজ সোমবার (২৫ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ছাত্রদলের এ দুই নেতা। আড়াই বছর পর গত ১৭ এপ্রিল ছাত্রদলের ওই কমিটি ভেঙে দিয়ে পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন বিএনপি মহাসচিব।

পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র সহ-সভাপতি-রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।

রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬