সেকেন্ড টাইমের দাবি না মানলে ১৩ মার্চ শাহবাগ অবরোধ

২৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:২১ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

আগামী ১২ মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযােগের আনুষ্ঠানিক ঘোষণা না হলে লাগাতার কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন এইচএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) নীলক্ষেত মােড়ে অবরােধ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক মহিদুল ইসলাম দাউদ।

তিনি বলেন, আগামী ১২ মার্চের মধ্যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিনেট-সিন্ডিকেট-ভর্তি কমিটি ও একাডেমিক কাউন্সিলের সাথে বসে আলােচনা করে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দেওয়ার ঘােষণা নােটিশ এর মাধ্যমে না দেয় তাহলে ১৩ মার্চ শাহবাগ মােড় অবরােধ করা হবে।

আরও পড়ুন: ‘সেকেন্ড টাইম’ চালুর দাবিতে নীলক্ষেত অবরোধ

কর্মসূচিতে অংশ নিয়ে সংগ্রাম খান বলেন, আমাদের কোন দাবি বিশ্ববিদ্যালয়গুলাে মেনে নেয় নি। আমরা চাই আমাদের আর একবার সুযােগ দেয়া হােক। ইউজিসি, শিক্ষামন্ত্রী এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। এটা আমাদের অধিকার।

তিনি আরও বলেন, পৃথিবীর অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযােগ রয়েছে। এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ও মেডিকেলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযােগ রয়েছে। তাহলে অন্য বিশ্ববিদ্যালয়গুলােয় কেন থাকবে না? অতিদ্রুত আমাদের দাবি মেনে নেয়ার জোর দাবি জানাচ্ছি। না হলে আমরা ছাত্র-শিক্ষক অভিভাবকসহ সমাজের বিবেকবান মানুষদের সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবাে।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি আবেদন শুরু কাল

আন্দোলনে উপস্থিত রাজধানীর ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী রাফি হাসন বলেন, পৃথিবীতে বড় বড় যেসব বিশ্ববিদ্যালয় আছে, সবগুলােতেই সেকেন্ড টাইম আছে। শুধু আমাদের দেশেই নাই। যা চরম বৈষম্যমূলক। করােনার কারনে আমরা ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা নানাভাবে ক্ষয়ক্ষতির মুখােমুখি হয়েছি একজন শিক্ষার্থী হিসেবে পরিবার, সমাজ থেকে কতটা লাঞ্ছনার শিকার হয়েছি তা বলে বােঝাতে পারবাে না। আমদের অধিকার ফিরিয়ে দিন। ঢাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযােগ দিন।

এছাড়াও কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের স্বপ পূরণের জন্য অতি দ্রুত দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযােগ দিতে বিশ্ববিদ্যালয়গুলাের প্রশাসনের প্রতি আহ্বান জানান। দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ও দেন শিক্ষার্থীরা।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence