কারাগারে লেখক মুশতাকের মৃত্যু, রাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও)

২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৯ AM

© সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে বিক্ষোভ মিছিল হয়েছে। বামপন্থী কয়েকটি ছাত্রসংগঠনের উদ্যোগে বের হওয়া এ মিছিল থেকে তাঁর মৃত্যুর জন্য সরকারকে দায়ী করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বের হওয়া মিছিলটি শাহবাগ ও পরীবাগ মোড় ঘুরে আবার সেখানে ফিরে আসে। সর্বশেষ রাত একটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তাঁরা সমাবেশ করেন। সমাবেশ থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টায় শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী, বর্তমান সাধারণ সম্পাদক দীপক শীল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী।

মিছিলটি টিএসসি থেকে শাহবাগ মোড়ে গেলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করে বিক্ষোভকারীরা এগিয়ে যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ আবার বাধা দেওয়ার চেষ্টা করলে তাও উপেক্ষা করে তাঁরা এগিয়ে যান। পরে মিছিলটি পরীবাগ মোড় ঘুরে টিএসসিতে আসে।

মিছিলে ‘লেখক মুশতাক মরল কেন, জবাব চাই’ স্লোগান দেন। এ সময় মিছিলের সামনে থাকা ব্যানারে লেখা ছিল ‘লেখক মুশতাকের হত্যাকারী রাষ্ট্র’।

প্রসঙ্গত, ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ (৫৩) বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মুশতাক আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়।

পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬