নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল

২৪ আগস্ট ২০২৬, ১২:০৩ AM
ছাত্রদলের মিছিল

ছাত্রদলের মিছিল © টিডিসি ফটো

‘এসো নবীন, দলে দলে—ছাত্রদলের পতাকা তলে’, এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নবীন শিক্ষার্থীদের জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিলটির নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় নবীন শিক্ষার্থীদের সংগঠনের আদর্শ ও পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬