৩৬ জুলাই স্মরণে ইবি ছাত্রদলের ৩৬টি গাছের চারা রোপণ

০৫ আগস্ট ২০২৬, ০১:৫৯ PM
গাছের চারা রোপণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা

গাছের চারা রোপণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

চব্বিশের জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস (৩৬ জুলাই) উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ৩৬টি গাছের চারা রোপণ করা হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) দুপুর ১টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের ৩৬টি চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, আল আমিন, আরিফুল ইসলাম জনি, রিফাত হোসেন, সানভীর অনিকসহ অন্য নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ৩৬টি গাছের চারা রোপণ কর্মসূচি পালন করেছে। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেই এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬