জুলাই শহীদ মাহমুদুল হাসান রিজভী দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়নের স্মরণসভা

১৮ জুলাই ২০২৬, ০৬:৩১ PM
জুলাই শহীদ মাহমুদুল হাসান রিজভী দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়নের স্মরণসভা

জুলাই শহীদ মাহমুদুল হাসান রিজভী দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়নের স্মরণসভা © সংগৃহীত

জুলাই শহীদ মাহমুদুল হাসান রিজভী দিবস উপলক্ষে স্বরণসভার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বৃহত্তর উত্তরা থানা সংসদ। শনিবার (১৮ জুলাই) রাজধানীর উত্তরার রিজভী ফুটওভার ব্রিজ (বিএনএস) প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

ইব্রাহিম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি সালমান রাহাত, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হাসান সুজন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য নাহিদ হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উত্তরা পূর্ব শাখার সম্পাদক জাকির হোসেন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উত্তরা পশ্চিম শাখার সম্পাদক চৌধুরী জোসেন। 

শহীদ মাহমুদুল হাসান রিজভীসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে স্মরণ করে বক্তারা বলেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। সেই আন্দোলনে ধর্ম, বর্ণ, জাত-পাত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার এবং মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে মানুষ জীবন উৎসর্গ করেছিল।’

তারা বলেন, ‘শহীদ মাহমুদুল হাসান রিজভী ছিলেন সেই আন্দোলনের একজন সাহসী কর্মী। ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা বিএনএস সেন্টার এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে তিনি নিহত হন। তার আত্মত্যাগ কেবল একটি পরিবারের নয়, সমগ্র দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত সংগ্রামের চেতনাকে কোনোভাবেই বিস্মৃত হওয়া চলবে না।’

বক্তারা আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই আকাঙ্ক্ষা পূরণ না হয়ে বরং বিভিন্ন ক্ষেত্রে মানুষের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নের পরিবর্তে রাষ্ট্র পরিচালনায় এমন কিছু পদক্ষেপ দেখা যাচ্ছে, যা গণঅভ্যুত্থানের ঘোষিত চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে তাদের অভিমত।’

স্বরণসভা শেষে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দীর্ঘ ও সুস্থ জীবন পেতে আজ থেকেই গড়ে তুলুন ৭ অভ্যাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির জন্য অগ্রায়নপত্র না দিলে যা করতে হবে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিনটি পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ্-বাংলা ব্যাংক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভয়াবহ বন্যায় থমকে গেল বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক ইউজিসিতেই অনিয়মের পাহাড়, সরকার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬