শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪ জুলাই ২০২৬, ০৬:৩৩ PM
ঝালকাঠিতে বিক্ষোভ

ঝালকাঠিতে বিক্ষোভ © টিডিসি ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ফায়ার সার্ভিস মোড়ে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে শহরের চারটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং বিভিন্ন ধরনের যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা মানবিক দিক বিবেচনায় রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলের সুযোগ দেন।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল ‘এক দফা, এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং ‘তুমি কে, আমি কে, ব্রয়লার, ব্রয়লার’।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবি-দাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয় তা পর্যবেক্ষণের জন্য তারা আগামী ২৪ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত রেখেছেন। তবে এ সময়ের মধ্যে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না এলে বুধবার পরীক্ষা শেষে দুপুর থেকে পুনরায় আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীদের এ কর্মসূচির কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬