এইচএসসি নিয়ে আন্দোলন: ছাত্রদলকে পরামর্শ দিলেন সর্বমিত্র

১৪ জুলাই ২০২৬, ০৪:৫৫ PM
ডাকসু কার্যনিবাহী সদস্য সর্বমিত্র চাকমা

ডাকসু কার্যনিবাহী সদস্য সর্বমিত্র চাকমা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনিবাহী সদস্য সর্বমিত্র চাকমা চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে ছাত্রদলকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে ছাত্রদলের আগ বাড়িয়ে আন্দোলনে হস্তক্ষেপ করা বুদ্ধিমানের কাজ হবে না।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আপাতত ছাত্রদলের আগ বাড়িয়ে আন্দোলনটাকে ডিল করতে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। ইতোমধ্যে এক ছাত্রদল কর্মী আন্দোলনকারীদের মাদকাসক্ত বলে আখ্যায়িত করেছে।’

সর্বমিত্র চাকমা আরও লিখেন, ‘নারী এইচএসসি পরীক্ষার্থীদের ব্যক্তিগত ভিডিও নিয়ে নোংরামি করছে। এতে আন্দোলনকারীরা আরো বেশি ক্ষুব্ধ হবে। দেশে সরকার আছে, সংশ্লিষ্ট দপ্তর আছে, প্রশাসন আছে। আন্দোলনটা তাদেরকে ডিল করতে দিন। আন্দোলনকারীদের উস্কানি দিলে হিতে বিপরীত হবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬